যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় আড়াই হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৬:৫৪ পিএম
লোহাগড়ায় আড়াই হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নড়াইলের লোহাগড়ায় ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলা মুনশির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন, এসআই শাহিন, এসআই কুমারেশ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মুনসুরসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের শাহ আলম শেখের ছেলে আজিম শেখ (২৩), একই গ্রামের মৃত মুন্নাফ শেখের ছেলে ওবায়দুর রহমান (৪২) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে জাকির শেখ (৩৫)।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারিদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)