যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা

মাগুরা

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১২ পিএম
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা

মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, তথ্য কর্মকর্তা পাভেল দাস, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলফাজ উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন, মো. ইমরান হোসেন ও আরাফাত হোসেনসহ অনেকে।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করা, অপতথ্য রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)