দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার ওহিদুজ্জামান, দেবহাটা বিজিবি (বিওপি) ক্যাম্পের নায়েব সুবেদার নুর ইসলাম, পল্লী বিদ্যুতের সাব-জোনাল ম্যানেজার আল আমিন হোসেন, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, সরকারি কেবিএ কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব, সখিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামি উজ্বল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মণ্ডল, আনসার-ভিডিপি কর্মকর্তা বৈশাখী রানী, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আসন্ন শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।