যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাভারনে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ উদ্যোগ বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০২:২১ পিএম
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৩৯ পিএম
নাভারনে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ উদ্যোগ বন্ধের দাবি

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন পুরনো বাজারের প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের ১৫-২০টি দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নাভারন পুরনো বাজার এলাকাবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে আবু জাফর পৃথক দুটি আবেদন জেলা প্রশাসক ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।

আবেদনে বলা হয়, বাজারসংলগ্ন ওই স্থানে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচাবাজার, মাছ ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে জায়গাটি হাট-চাঁদনি নির্মাণের উদ্দেশ্যে ইজারা দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এতে ১৫-২০টি দোকান উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে। দোকানগুলো উচ্ছেদ করা হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে বলে আবেদনে উল্লেখ করা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন সময় তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে দোকান সরিয়ে নেওয়ার জন্য বলছেন। সরকারি উদ্যোগে বাজারের খালি জায়গায় চারটি ঘর নির্মাণের কথা থাকলেও স্থানীয় বিএনপির এক নেতা ও সাবেক চেয়ারম্যান প্রভাব খাটিয়ে সব দোকান উচ্ছেদের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর নাভারন পুরনো বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা জমি সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ। এ সময় তিনি জানান, জনস্বার্থে সেখানে হাট-চাঁদনি নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকৃত ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুতের পর অগ্রাধিকার ভিত্তিতে জায়গা বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি।

ব্যবসায়ীরা বলেন, হাট-চাঁদনি নির্মাণে তাদের আপত্তি নেই। তবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ না করে তাদের জন্য জায়গা সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা।

আবেদনে নাভারন পুরনো বাজারের ১৫-২০টি দোকান আগের মতো ব্যবসায়ীদের ব্যবহারের জন্য সংরক্ষণ অথবা উচ্ছেদ না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)