যশোর, বাংলাদেশ || শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৫ পিএম
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৫ পিএম
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার কয়রা উপজেলার পল্লীমঙ্গল এলাকায় ঝরনা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝরনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

ঝরনার বড় মেয়ে খাদিজার বয়স আট বছর। ছোট ছেলে হুসাইনের বয়স মাত্র আট মাস। তার মৃত্যুর ঘটনায় দুই সন্তানকে ঘিরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঝরনা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে দাবি করেছেন তার বড় ভাই মাহফুজুর রহমান মিন্টু বলেন, এর আগে দুই থেকে তিনবার ঝরনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

স্বামী জাহাঙ্গীর আলম জানান, আগের দিন বৃষ্টির কারণে তারা মেলায় যেতে পারেননি। শুক্রবার মেলায় যাওয়ার কথা ছিল তাদের। দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফিরে তিনি ঘুমিয়ে পড়েন।

কয়রা থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)