যশোর, বাংলাদেশ || শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের প্রাণবন্ত সাধারণ সভা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৩ পিএম
প্রেসক্লাব যশোরের প্রাণবন্ত সাধারণ সভা

সদস্যদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোরের সাধারণ সভা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ক্লাবের আহ্বায়ক ফকির শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালন করেন আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন।

সভার শুরুতে বিগত সভার রেজুলেশন পাঠ করে শোনান সরোয়ার হোসেন।

এরপর সদস্য সচিবের প্রতিবেদন উপস্থাপন করেন বিনয় কৃষ্ণ মল্লিক, কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য (অর্থ) জাহিদ আহমেদ লিটন।

সদস্যসচিবের প্রতিবেদনের ওপর সভায় সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত দেন।

আলোচনা ও বিতর্ক শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিগত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত, সদস্যসচিবের প্রতিবেদন, বর্তমান আহ্বায়ক কমিটির আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।

সভায় উত্থাপিত গঠনতন্ত্র সংশোধনীর খসড়া আগামী কমিটিতে আলোচনার পর সংশোধন এবং পরবর্তী সাধারণ সভায় অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সভাপতি ফকির শওকত ক্লাবের সাবেক আহ্বায়ক একরাম উদ দ্দৌলা, সাবেক সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন এবং আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ওহাবুজ্জামান ঝন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রস্তাব উত্থাপন করলে তা অনুমোদন করেন সদস্যরা।

এ ছাড়া বিগত কমিটির সাধারণ সম্পাদকের প্রতিবেদন আগামী নির্বাচিত কমিটি পর্যালোচনা করবে বলে মতামত দেওয়া হয়।

সভায় আহ্বায়ক কমিটির পক্ষে আলোচনা করেন আহসান কবীর, এম আইউব ও জাহিদ আহমেদ লিটন।

এর আগে সাধারণ সদস্যদের মধ্যে থেকে জাহিদ হাসান টুকুন, ফিরোজ গাজী, তহমিনা বিশ্বাস মিনা, সালমান হাসান রাজিব, তরিকুল ইসলাম তারেক, প্রণব দাস, শিকদার খালিদ, বিএম আসাদ, রায়হান সিদ্দিক, শেখ দিনু আহমেদ, এইচ আর তুহিন, শাহীন সানি, হাবিবুর রহমান মিলন, হাবিবুর রহমান রিপন, তহীদ মনি, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, কাজী আশরাফুল আজাদ, জুয়েল মৃধা, এস এম ফরহাদ, তৌহিদ জামান এবং ওহাবুজ্জামান ঝন্টু আলোচনায় অংশ নেন।

সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর রহমান মামুন, নূর ইসলাম ও আকরামুজ্জামান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)