যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় চুরি হওয়া ট্রাকসহ যশোরে গ্রেপ্তার ১৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২১ পিএম
পাইকগাছায় চুরি হওয়া ট্রাকসহ যশোরে গ্রেপ্তার ১৫

খুলনার পাইকগাছায় গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধারসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ট্রাকটি উপজেলার গোপালপুর গ্রামের মিঠুন সরকারের।

পুলিশ জানায়, থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল যশোরে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ড-১১-৯৪-৯১ নম্বরের চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করে। এসময় চুরির সাথে জড়িত অভিযোগে যশোরের চাঁচড়া এলাকার আরিফুল ইসলাম, জাহের হাসান, অনিকুল ইসলাম ও আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পৃথক অভিযানে উপজেলার বিরাশী এলাকা থেকে সাত বছরের সাজাপ্রাপ্ত ও ডাকাতি মামলার আসামি হাসান শেখ এবং সাহাপাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাড়ুলী এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি জলিল জোয়াদ্দার এবং ২০২৪ সালের একটি মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অনৈতিক কাজের অভিযোগে পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার এক নারীকে আদালত দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করেছেন।

এদিকে চাঁদখালীর দেবদুয়ার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ফারুক সানা, মিজানুর গাজী, শেখ কল্লোল, সেলিম গাজী, কেসমত ও মিজানুর রহমানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের (সামারি ট্রায়াল) মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, গত ৪৮ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে ও যশোরে অভিযান চালিয়ে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)