স্টাফ রিপোর্টার
, যশোর
বর্ষবরণ উপলক্ষে কৃষ্টিবন্ধন যশোরের উদ্যোগে কবিতাপাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বিকেলে যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা কবি ডা. আহাদ আলী, বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কবি রাশিদা আখতার লিলি, অধ্যাপক সুরাইয়া শরীফ, গোলাম মোস্তফা মুন্না, গাজী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কৃষ্টিবন্ধনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর ড. সবুজ শামীম আহসান, কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক এমএ কাসেম অমিয়।
কৃষ্টিবন্ধন যশোরের সভাপতি কবি মঞ্জুয়ারা সোনালীর সভাপতিত্বে কবি বকুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সভাপতি এডিএম রতন, ভদ্রাবতী বিশ্বাস, বাগবুল বিশ্বাস, অরুণ বর্মণ, এমএনএস তুর্কি, রকি মাহমুদ, আরশি গাইন, আশরাফুল হাসান বিপ্লব, রশিদ শিমুল, শামছুন নাহার জবা, ফিলিপ বাবলু বিশ্বাস, ইরফান খান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ড. সবুজ শামীম আহসান, শরিফুল ইসলাম, বকুল হক, এডিএম রতন, গাজী শহিদুল ইসলাম এবং বাউল শিল্পী আব্দুস সাত্তার।