যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় তিনশ’ শিক্ষার্থী

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৭:৫২ পিএম
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় তিনশ’ শিক্ষার্থী

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মাগুরায় বৈশাখী চারুকলা-১৪৩৩ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের পারনান্দুয়ালী নতুন ব্রিজের নিচে, নবগঙ্গা নদীর তীরবর্তী মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রংধনু আর্ট অ্যাকাডেমির উদ্যোগে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুব সিদ্দিক ডেভিড, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক তানজিদা নাহার জুঁই, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সৈয়দা দিলরুবা খানম এবং মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক কাজী সুদীপ্তা জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু আর্ট অ্যাকাডেমির প্রশিক্ষক ইরফান ইলাহী সুজন এবং সঞ্চালনা করেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা জান্নাত জুলি।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশ’ শিক্ষার্থী চারটি বিভাগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভাগগুলো ছিল—শিশু থেকে ১ম শ্রেণি, ২য় থেকে ৩য় শ্রেণি, ৪র্থ থেকে ৫ম শ্রেণি এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি।

প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া, প্রতিটি বিভাগের প্রথম স্থান অর্জনকারীদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে কুয়াকাটা ভ্রমণের সুযোগ।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ এবং বাংলা নববর্ষের সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতার পাশাপাশি শিশুদের জন্য রাজা-রানীর খেলা এবং অভিভাবকদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)