যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে কৃষক ও ছাত্রদলের জয়

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২২ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৭ এ এম
বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে কৃষক ও ছাত্রদলের জয়

যশোরের বাঘারপাড়ায় দোহাকুলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে স্বেচ্ছাসেবক দলকে হারিয়ে কৃষক দল ও যুবদলকে হারিয়ে ছাত্রদল জয় পেয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান।

বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, দোহাকুলা ইউনিয়ন সাধারণ সম্পাদক রবিন অধিকারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাকুলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রশিদ।

সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, পৌর কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, দোহাকুলা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি শাহাবার হোসেন, যুবদল নেতা বিপ্লব হোসেন প্রমুখ।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবক দলকে ৫-০ গোলে হারিয়েছে কৃষকদল। অপর খেলায় যুবদলকে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে ছাত্রদল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)