যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তিন যুবককে বর্বর নির্যাতন, সামাজিক মাধ্যমে ভাইরাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৭:৪৩ পিএম
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৮:৩৬ পিএম
তিন যুবককে বর্বর নির্যাতন, সামাজিক মাধ্যমে ভাইরাল

চোর সন্দেহে পিছমোড়া করে তিন যুবককে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঝিকরা প্রাইমারি স্কুলের পাশে ওই অমানবিক ঘটনাটি ঘটে।

এর একটি ভিডিও শুক্রবার (১৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় ও নিন্দার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকের ব্যাটারি চুরির অভিযোগ ও সন্দেহে ঝিকরা এলাকার তিন যুবককে ধরে নিয়ে এসে পিছমোড়া করে বেধড়ক মারপিট করেন ওই গ্রামের সাকিব নামে এক ব্যক্তি। লাঠি ও হাত দিয়ে বেশ কিছুক্ষণ মারপিট করার একপর্যায়ে উপস্থিত কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন। এমনই একটি ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। একইসাথে ধিক্কার ও নিন্দার ঝড় উঠে।

মারপিটের শিকার যুবকরা হলেন ওই গ্রামের নজরুলের ছেলে মামুন, মিজানুর ওরফে মঙ্গলের ছেলে জুয়েল ও চৌধুরী বিল্লালের ছেলের সম্রাট।

এলাকাবাসী বলছে, তিন যুবক যদি সত্যি অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধে তাদের পুলিশের সোপর্দ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। সেটা না করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে প্রকাশ্যে পিছমোড়া দিয়ে বেঁধে অমানুষিক মারপিট করাও অপরাধ।

এ ঘটনায় কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)