যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারের লাখ টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৬ পিএম
মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারের লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক মজুতের অভিযোগে এক সার ও বীজ ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে নাকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসির সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত এক হাজার ৫০ টাকা মূল্যের ডিএপি সার এক হাজার ৪৫০ টাকায় বিক্রি করছিল। এতে প্রতি বস্তায় অতিরিক্ত ৪০০ টাকা নেওয়া হচ্ছিল।

অভিযান সূত্রে জানা যায়, বেশি দামে সার বিক্রি করলেও ক্রেতাদের কোনো ভাউচার দেওয়া হচ্ছিল না। এমনকি বিক্রয় রেজিস্টারেও এসব লেনদেনের তথ্য লিপিবদ্ধ করা হয়নি। এছাড়া প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়। বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির প্রমাণও পাওয়া গেছে।

আগে সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম অব্যাহত রাখায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়।

অভিযানে কৃষি বিপণন অফিস, মাগুরার কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, মেসার্স মা ট্রেডার্সে সরকার নির্ধারিত এক হাজার ৫০ টাকা মূল্যের ডিএপি সার এক হাজার ৪৫০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)