যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাপে চাল কম দেওয়ায় পাইকগাছায় দুই ডিলারকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫১ পিএম
মাপে চাল কম দেওয়ায় পাইকগাছায় দুই ডিলারকে জরিমানা

খুলনার পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মাজাহারুলকে দশ হাজার টাকা এবং মীর আজিজুর রহমান বাবুকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, ইউপি সদস্য, পুলিশ ও আনসার সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। সাধারণ মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)