যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

দেবহাটা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:৩৫ পিএম
দেবহাটায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

সাতক্ষীরার দেবহাটায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলার ১১১ জন সুবিধাভোগী পরিবারের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যাতে দেশের সকল মানুষ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে দুস্থ মানুষের সহায়তায় নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপহার নিতে আসা এক সুবিধাভোগী তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘কোরবানির ঈদের আগে এই সাহায্য আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। এখন আমরাও বাচ্চাদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারবো। প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খনিজ মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হাসান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম এবং কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামায়াতের সহ-সেক্রেটারি সোলায়মান হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা আনোয়ারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)