যশোর, বাংলাদেশ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে

খুলনায় যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০২ পিএম
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৬ পিএম
খুলনায় যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড় জিয়া চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল, খুলনা মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ, সদস্যসচিব ইশতিয়াক আহমেদ ইসতি, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক তাজিম বিশ্বাস ও সদস্যসচিব হাবিবুর রহমান বিপ্লব।

অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন,  যুবদল নেতা সোহেল মোল্লা, কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজীদ আহমেদ মিশুসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবশে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ আর তাদের দোসর গুপ্ত ঘাতকরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করছে। তাদের জানা উচিৎ বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। এটি কোনো আমি-ডামি, বিনাভোট বা রাতের সরকার নয়। জনগণ তাদের সকল অপচেষ্টা রাজপথে রুখে দেবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)