যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৩ পিএম
পাইকগাছায় পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে (ডিআরআর) প্রজেক্টের নির্মিত দুটি সড়কের পাশে ২শ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে ডাব্লিউএফপির আর্থিক সহায়তায় নির্মিত খুদখালী কানু বাবুর বাড়ি হতে গাংরখি বাজার পর্যন্ত সড়কের পাশে পূবালী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূবালী ব্যাংকের ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, সুশীলনের খুলনা অফিসের খালিদ মাহমুদ, সুশীলনের উপজেলা ম্যানেজার মো. আয়ূব আলী প্রমুখ।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে ডাব্লিউএফপি-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে পাইকগাছা উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট সাতটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে আনুমানিক তিন কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ইতোমধ্যে সবগুলো প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)