মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ঝিনাইদহের মহেশপুরে আলম হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম হোসেন ওই এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আলম হোসেন মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ বজ্রপাত ঘটে। এ সময় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্হানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।