যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দর্শনায় আবর্জনার গর্তে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ০৩:৩৭ পিএম
দর্শনায় আবর্জনার গর্তে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা-পার কৃষ্ণপুর ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে আবর্জনার গর্তে ডুবে মাহিন (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মাহিন দামুড়হুদা উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার বিকাল থেকে মাহিনকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির পাশের একটি আবর্জনার গর্তের কাছে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

এরপর গর্ত তল্লাশি করে তার লাশ উদ্ধার করা হয়।

মাহিনের বাবা মামুন আলী জানান, রোববার (১২ এপ্রিল) বিকালে ঘর থেকে খেলা করার উদ্দেশ্যে বের হয় মাহিন। এরপর তার আর কোন সন্ধান মেলেনি। অবশেষে সোমবার সকালে বাড়ির পাশের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলা করার সময় অসাবধানতাবশত গর্তের মধ্যে পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)