যশোর, বাংলাদেশ || শনিবার, ১৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নারী ও কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১২:২৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৩:২৭ পিএম
যশোরে নারী ও কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

যশোর শহরের চাঁচড়া মাগুরপট্টি এলাকায় সন্তর্পণে ঘরে ঢুকে একাই এক নারী ও এক কিশোরীকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে রকি (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে ধরে এনেছে।

আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। পুলিশের তথ্যমতে, রকির বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, রাতে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের কিশোরী মেয়ে ঘুমিয়ে ছিলেন। গৃহবধূর স্বামী তখন বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে ঘরে ঢুকে পড়ে রকি। অন্ধকারে প্রথমে সে গৃহবধূকে ধর্ষণ করে।

প্রথমে ওই গৃহবধূ ভাবেন তার স্বামী এসেছেন, তবে পরে জেগে উঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকেও ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে গৃহবধূর স্বামী বাড়ি ফিরলে তাকে বিষয়টি জানানো হয় এবং তারা দ্রুত কোতোয়ালি থানায় যান।

অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, অভিযোগ পাওয়ার পরপরই গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী দুজনকে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। দুপুরের মধ্যে মামলা হয়ে গেলে আসামি এবং ভুক্তভোগীদের আদালতে সোপর্দ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)