যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দশ মামলার আসামি রইসুল আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৮:২৩ পিএম
দশ মামলার আসামি রইসুল আটক

যশোরের মন্ডলগাতী গ্রামের রইসুল ওরফে রসুলকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। নতুন করে তাকে একটি নাশকতা মামলায় আদালতে চালান দেওয়া হয়।
বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আটক রসুল মন্ডলগাতী গ্রামের আব্দুর রবের ছেলে।

কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে রসুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আওয়ামী লীগ আশ্রিত সন্ত্রাসীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে বোমা হামলা চালায়। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

তিনি আরও জানান, বিস্ফোরক, মাদক, হত্যাচেষ্টা, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, রসুল আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে নানা অপকর্ম করেছেন। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদকের নানা অভিযোগ রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)