যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৬০টি ফোনসেট উদ্ধার করে দিলো যশোর পুলিশ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১১ পিএম
৬০টি ফোনসেট উদ্ধার করে দিলো যশোর পুলিশ

পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত আগস্ট মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করা ৬০টি হারানো মোবাইলফোন উদ্ধার করেছে এবং প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। এছাড়া ভুলবশত অন্য বিকাশ ও নগদ নম্বরে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা এক লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করে এসব টাকা ১১ জন ভুক্তভোগীকে ফিরিয়ে দিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, আগস্ট মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১২টি ইমো আইডি ও ২৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করেছে। পাশাপাশি বিভিন্ন থানার নিখোঁজ ব্যক্তি ও ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারেও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সহযোগিতা করেছে।

পুলিশের তথ্যমতে, আগস্ট মাসে হারানো মোবাইল ৬০টি, ইমো আইডি ১২টি, হোয়াটসঅ্যাপ আইডি ২৮টি পুনরুদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছয় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)