যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় ঝড়ে গাছের ডাল ভেঙে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ,২০২৬, ০১:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ,২০২৬, ০৩:২৫ পিএম
আলমডাঙ্গায় ঝড়ে গাছের ডাল ভেঙে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে আকমান আলী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী লতিফুন্নেছা (৫৫) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকমান আলী উদয়পুর দক্ষিণপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হয়। এসময় আকমান আলী ও তার স্ত্রী নিজ ঘরের ভেতরে অবস্থান করছিলেন।

তারা রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ একটি বড় গাছের ডাল ভেঙে ঘরের চালের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আকমান আলীর মৃত্যু হয় এবং তার স্ত্রী লতিফুন্নেছা আহত হন।

এদিকে, ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা ভেঙে পড়ে। এতে কলা, পেঁপে ও ভুট্টাসহ মাঠের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)